যে কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ডাউন হয়েছিল?
যে কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ডাউন হয়েছিল?
ফেসবুকের ইতিহাসে আজ পর্যন্ত এইটাই কোন বড় আউটেজ যেটা বিশ্বব্যাপী প্রায় ০৬ ঘন্টা (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর রাত৯:১৫মি থেকে ০৫ অক্টোবর মধ্যরাত ৩:৩০ পর্যন্ত) ফেসবুক সহ ফেসবুকের অঙ্গপ্রতিষ্ঠান হুয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এর সেবা বন্ধছিল। ফেসবুক ডাউন থাকার ঘটনা এর আগেও ঘটেছে তবে সেটা বিশেষ কিছু লোকেশন কিংবা কিছু কিছু নির্দিষ্ট দেশের ক্ষেত্রে।তবে এবারই প্রথমবার এই ধরনের ঘটনা ঘটলো যেখানে ফেসবুকের হেডকোয়াটারেও সব ধরনের সেবা বন্ধ ছিল, এমনিফেসবুকের কর্মীরা যারা অনলাইনে ওয়ার্কপ্লেসে কাজ করেন তারাও লগইন হতে পারেননি।
যাইহোক, এখন সবার প্রশ্ন ঘটনাটা আসলে কি ঘটেছিল? এর মুল কারণ ছিল ফেসবুকের DNS (Domain Name System) সিস্টেম এর সমস্যা। সাধারনত একটি কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম কাজ করে কতগুলো আইপি (ইন্টারনেট প্রোটোকল) এরউপর ভিত্তি করে অর্থ্যাৎ একটি কম্পিউটার যখন অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করে তখন একে অপরকেচিনে থাকে আইপি এড্রেসের মাধ্যমে। একইভাবে আমরা যখন ইন্টারনেটে কোন ওয়েবসাইট কিংবা সার্ভারে প্রবেশ করি তখনমুলত উক্ত সার্ভারে প্রবেশ করি তার নির্ধারিত আইপি অ্যাড্রেসের মাধ্যমে। প্রক্যেকটা সার্ভারের একটি নির্দিষ্ট ইন্টারনেট আইপিথাকে যেটা হয় ইউনিক (মোবাইল নাম্বারের মতো ,অন্য কারও সাথে মিলবে না)। যেমন ফেসবুকের অনেকগুলো আইপি এর মধ্যেএকটি হলো- 63.69.176.13, কিন্তু একজন সাধারন মানুষের পক্ষে এত আইপি এড্রেস কখনোই মনে রাখা সম্ভব নয়, তাই এরসহজ সমাধানে ব্যবহৃত হয় DNS (Domain Name System) যার কাজ হচ্ছে আইপি এড্রেসকে নামে কনভার্ট করা। উদাহরনহিসেবে আমরা যখন facebook.com লিখি তখন এই DNS প্রযুক্তি প্রথমে খুজে বের করে Facebook.com এর সার্ভারের আইপিএড্রেস কি, তারপর facebook.com আর উক্ত সার্ভার আইপি এড্রেসের সাথে সংযোগ স্থাপন করে আমাদেরকে সার্ভার পর্যন্তপৌছে দেয়, ঠিক একইভাবে আমরা যখনই কোন ওয়েবসাইটে প্রবেশ করি প্রত্যেক ক্ষেত্রেই এই একই পদ্ধতি ব্যবহৃত হয়, আমাদেরকে কষ্ট করে আইপি মনে রাখতে হয় না, শুধু ওয়েবসাইটের ঠিকানাটা মনে রাখলেই হয়।
এখন প্রশ্ন থাকতে পারে ফেসবুকের DNS সমস্যা হলে whatsapp আর instagram এও কেন এর প্রভাব পড়বে? এর উত্তর হলো - facebook, instagram & whatsapp এদের সবার ডাটা ই থাকে একটি সার্ভার সিস্টেমে এবং ব্যাকইন্ডে ডাটাবেস কানেক্টিভিটিএর ক্ষেত্রে সবাই ফেসবুকের DNS সিস্টেম (facebook.com) ব্যবহার করে, তাই ফেসবুকের DNS সমস্যা হওয়াতে বাকিদেরওহয়েছে।
আশা করি আপনারা কি কারণে ফেসবুক ডাউন হয়েছিল সেই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছেন।
পোষ্ট লিখেছেন - White Devil 👿 (Niladdin)
Comments
Post a Comment